• Welcome to sajidBeautyBD
  • Call Us: +88 01648-022175
Elevate Your Space: The Art of Stylish Furnishing!

শীতে ত্বকের পরিচর্যায় গ্লিসারিন একাই একশো

ত্বকের যত্নের জন্য গ্লিসারিন ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। কারণ গ্লিসারিন ত্বকের সব সমস্যার জন্য একাই একশো। স্কিন ড্রাই হোক কিংবা অয়েলি সব ধরনের ত্বকের জন্যই গ্লিসারিন ব্যবহার করতে পারবেন। অনেকের ভাবতে পারেন, একনে প্রোন স্কিনে কি গ্লিসারিন ব্যবহার করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে।

  • 09 Nov 2025 09:26 AM
  • Posted By : Admin

বর্ষা শেষে শীতের আমেজ। শীতকালে ত্বকে দেখা দেয় নানান রকম সমস্যা। ঠোঁট ফাটা থেকে শুরু করে, হাত-পা ফাটা আর শুষ্কতা তো আছেই। তাই শুষ্ক আবহাওয়া থেকে নিজের ত্বককে রক্ষা করতে এখন থেকেই পরিচর্চা বা যত্ন নিতে শুরু করুন। ত্বকের যত্নের জন্য গ্লিসারিন ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। কারণ গ্লিসারিন ত্বকের সব সমস্যার জন্য একাই একশো।

গ্লিসারিন কোন ত্বকের জন্য ভালো ?

স্কিন ড্রাই হোক কিংবা অয়েলি সব ধরনের ত্বকের জন্যই গ্লিসারিন ব্যবহার করতে পারবেন। অনেকের ভাবতে পারেন, একনে প্রোন স্কিনে কি গ্লিসারিন ব্যবহার করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। গ্লিসারিনে যেহেতু এক্সট্রা অয়েল নেই, তাই এটি ত্বকে পোরস ক্লগ করেনা। গন্ধহীন, স্বচ্ছ এই উপাদান বাজারে সহজলোভ্য। ত্বকের পরিচর্চায় এই গুরুত্বপূর্ণ উপাদানের উপকারিতাগুলি জেনে নেওয়া ভাল।

গ্লিসারিন কেন ব্যবহার করবেন ? উপাদান কি কি ?

শীতে সরাসরি ত্বকের উপর গ্লিসারিন ব্যবহার করুন। গ্লিসারিন হল প্রাকৃতিক উপাদান। সুগন্ধ-যুক্ত পণ্যগুলিতেই বেশি মাত্রায় আমাদের ত্বকের ব্রণ ফুটে ওঠে। ব্রণ ছা়ড়াও ত্বকে চকুলকানি, লাল হয়ে রেশ বের হয়ে আস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন অনেকেই। গ্লিসারিন ত্বকের উপর কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ফেলে না। গ্লিসারিনের মধ্যে ট্রাই-হাইড্রক্সি অ্যালকোহল থাকে। তাই এটি যে কোনও ধরনের ত্বকের উপর ভাল করে কাজ করতে পারে।

এ ছাড়াও বাড়িতে থাকাকালীন, ময়েশ্চারাইজার বা সানব্লক ব্যবহার করতে না চাইলে কোনও অসুবিধা নেই। সারাক্ষণ ল্যাপটপ, মোবাইল স্ক্রিনের সামনে বসে রয়েছেন কিংবা সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আসছেন, সেই সময় যদি সালস্ক্রিন ক্রিম বা লোশন না ব্যবহার করতে না চান, তাহলে গ্লিসারিন ব্যবহার করলে তার দ্বিগুণ সুবিধা পাবেন। প্রথমে মুখে ঠান্ডা জলের ছিটে দিন, তারপর হাতের তালুতে গ্লিসারিন ঘষে মুখের মধ্যে মাসাজ করুন।

গ্লিসারিন ত্বককে চকচকে ও মসৃণ করতে প্রতিদিন গ্লিসারিন ব্যবহার করুন। এমনকি মেকআপের আগে বেস হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়া ফেসপ্যাক তৈরির সময় কয়েক ফোঁটা যোগ করতে ফেসপ্যাকের গুণের মাত্রা আরও বেড়ে যায়।

গ্লিসারিন ব্যবহার করার সময় যে বিষয়গুলি মাথায় রাখা জরুরি

  • গোসলের পর গ্লিসারিন ব্যবহার করা সব থেকে ভালো। এই সময় ত্বক পরিষ্কার থাকে এবং অনেক বেশি শুষ্কও থাকে। তাই এ সময় গ্লিসারিন ব্যবহার করা সবচেয়ে ভালো। তবে সরাসরি কখনওই ব্যবহার না করাই উচিত।
  • গ্লিসারিন ব্যবহার করা আগে হালকা ক্লিনজার দিয়ে মুখ পরিস্কার করে নিন। এক্সফোলিয়েট করুন ও তারপর গ্লিসারিন জলের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করুন।
  • প্রতিদিন একবার করে ব্যবহার করুন। সকালে বা রাতে যে কোনও একটি সময়ে গ্লিসারিন ব্যবহার করুন।
  • ঠোঁটের কালচে ভাব দূর করে, ঠোঁটে গোলাপি আভা আনতে গ্লিসারিন ও গোলাপের পাপড়ির সঙ্গে ২ থেকে ৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। অথবা বীটমূলের রস ও গ্লিসারিনের মিশ্রণ ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।
  • টোনার হিসেবে গ্লিসারিন ব্যবহার করা যায়। কয়েক ফোঁটা পানি নিয়ে তাতে গ্লিসারিন মিশিয়ে পাতলা করে নিন। এরপর কনুই, স্পর্শকাতর জায়গায় অল্প ব্যবহার করে আগে পরীক্ষা করে নিন। এ ছাড়াও, গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বকে মাখতে পারেন, এবং অ্যালোভেরা জেলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।
  • তৈলাক্ত ত্বকের ব্যক্তিরাও গ্লিসারিন ব্যবহার করতে পারেন। এক চামচ গ্লিসারিন ও এক চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিয়ে ত্বকে লাগাতে পারেন।
  • ঠোঁট, হাত, পা এবং শরীরের অন্য যে অংশের ত্বক ফেটে যায়, রাতে ঘুমানোর আগে সেসব স্থানে গ্লিসারিন, জলপাই তেল ও গোলাপজলের মিশ্রণ লাগিয়ে রাখতে পারেন। নখের গোড়া গ্লিসারিনের মিশ্রণ লাগাতে পারেন গোসলের পর।
  • অতিরিক্ত শুষ্ক ত্বক হলে, এক চামচ কাঁচা দুধের সঙ্গে এক চামচ গ্লিসারিন মিশিয়ে নিয়ে ত্বকে লাগাতে পারেন | এ ছাড়াও সমপরিমাণ গ্লিসারিন, অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে ত্বক কোমল থাকবে।
  • গ্লিসারিন একটি ভালো মেকআপ রিমুভার হিসেবে কাজ করে। মেকআপ পরিষ্কার করার জন্য রিমুভারের স্থানে এটি ব্যবহার করতে পারেন। এর জন্য কটন বলে গ্লিসারিন লাগিয়ে পুরো মুখে লাগান। চোখ ও ঠোঁটে গ্লিসারিন লাগাবেন না।
  • তাৎক্ষণিক ঔজ্জ্বল্যের জন্য ১টা পাকা কলা চটকে গ্লিসারিন মিশিয়ে নিজের মুখে লাগান। ২৫ মিনিট পর্যন্ত এই প্যাক মুখে লাগিয়ে রেখে ধুয়ে নিন। নিয়মিত এই উপায় করলে মুখ উজ্জ্বল হবে।
  • গ্লিসারিন ছোট থেকে বড় সব বয়সের মানুষই ব্যবহার করতে পারবেন। এতে কোনো রকম আর্টিফিশিয়াল পদার্থ ব্যবহার করা হয়না। তাই সব বয়সের মানুষের জন্য এটি একটি সেইফ অপশন।

শীতে শুষ্ক আবহাওয়ায় চুলের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে গ্লিসারিন। শ্যাম্পু করার পর কন্ডিশনারের পরিবর্তে চুলে গ্লিসারিন লাগানো যায়। কিছুক্ষণ রেখে ধুয়ে নিতে হবে। চুল শুকিয়ে গেলে নরম এবং সিল্কি ও মোলায়েম করে|


আসল গ্লিসারিন সম্পর্কে কীভাবে জানবেন?


গ্লিসারিন ত্বকে ব্যবহার করার সময় গ্লিসারিনের বিশুদ্ধতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসল গ্লিসারিন সনাক্ত করতে কিছু টিপস ফলো করতে পারেন :

উপাদান তালিকা:

উপাদান তালিকায় খাঁটি গ্লিসারিন সন্ধান করুন। এটি আদর্শভাবে "গ্লিসারিন" বা "গ্লিসারল" হিসাবে তালিকাভুক্ত করা উচিত। অতিরিক্ত সংযোজন, সুগন্ধি বা কালারেন্ট সহ পণ্যগুলি এড়িয়ে চলুন, কারণ এটি গ্লিসারিনের গুনাগুন নষ্ট করতে পারে।

রঙ এবং স্বচ্ছতা:

বিশুদ্ধ গ্লিসারিন পরিষ্কার এবং বর্ণহীন। যদি আপনার কাছে থাকা গ্লিসারিনটি ঘোলাটে হয় বা একটি অস্বাভাবিক রঙ থাকে তবে এটি এড়িয়ে চলাই ভালো

ঘনত্ব:

প্রকৃত গ্লিসারিন ঘন, সিরাপী সামঞ্জস্য আছে। দুই আঙ্গুলের মধ্যে ঘষা দিলে এটি মসৃণ এবং সামান্য আঠালো বোধ হবে। যদি এটি জলযুক্ত মনে হয় বা একটি আলাদা টেক্সচার থাকে তবে এটি এড়িয়ে চলুন।

আপনি চাইলে বিউটি ফর মি বিশুদ্ধ গ্লিসারিন ব্যবহার করতে পারেন .. অর্ডার করুন