দ্রুত ওয়েদার চেঞ্জের সাথে স্কিন কীভাবে এফেক্টেড হচ্ছে, সেটা আমরা কম বেশি সবাই ফিল করছি। তাই রেগুলার বেসিক স্কিন কেয়ার রুটিন মেনটেইন করা জরুরি।
হাইড্রেটেড, হেলদি স্কিন পেতে কে না চায়! তাই বেসিক সেলফ কেয়ার ইগনোর করলে চলবে না। ওয়েদার চেঞ্জের সাথে স্কিন কেয়ার রুটিন কীভাবে মেনটেইন করবেন, চলুন জেনে নেই।
এই আবহাওয়াতে একটু বেশিই ঘাম হয়। আবার মাঝে মধ্যে স্কিনটা কেমন যেন ডিহাইড্রেটেডও লাগে। সকালে যতই ব্যস্ততা থাকুক, বেসিক স্কিন কেয়ার মিস করা যাবে না। প্রথমে স্কিন টাইপ বুঝে নিয়ে ফেইস ক্লিন করে নিন। নেক্সট স্টেপ টোনিং , তারপর ময়েশ্চারাইজিং। বাইরে বের হওয়ার অন্তত ২০ মিনিট আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করুন
রোদ থাকলে সানস্ক্রিন অ্যাপ্লাই করবো, আর মেঘলা দিনে সানস্ক্রিন লাগবে না; এই ধারণা থেকে বের হয়ে আসুন। ওয়েদার যেমনই হোক ঠান্ডা, ভ্যাপসা গরম বা মেঘলা; দিনের বেলা সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন এবং ২/৩ ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করুন। অনেকের ধারণা সানস্ক্রিন অ্যাপ্লাই করলে ত্বক আরও ঘামবে, গ্রিজি লাগবে। এটি ভুল ধারণা! স্কিন টাইপ বুঝে আপনার ত্বকের জন্য মানানসই ফর্মুলার সঠিক SPF যুক্ত সানস্ক্রিন চুজ করুন। অয়েলি স্কিনের জন্য নন গ্রিজি, জেল বেইজড ও নন কমেডোজেনিক সানস্ক্রিন সিলেক্ট করলে ঘাম বা অন্য কোনো সমস্যা হবে না। বরং সানস্ক্রিন স্কিপ করলে সানট্যান, প্রিম্যাচিউর এজিং সাইনস, স্পটস এই ধরনের বিভিন্ন স্কিন কনসার্ন দেখা দেয়। তাই, সানস্ক্রিন যেন হয় আপনার হলিগ্রেইল স্কিনকেয়ার প্রোডাক্ট।